০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ঢাকার এসপির বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

ঢাকার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া কনস্টেবলের নাম মেহেদি হাসান (২৬)। তাঁর বাড়ি টাঙ্গাইলে। তিনি রাজধানীর বেইলি রোডে এসপি মারুফ সরদারের বাসভবনের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এসপি মারুফ হোসেন সরদার বলেন, আজ দুপুরের দিকে মেহেদি হাসান প্রধান ফটকে রাইফেল নিয়ে দায়িত্ব পালন করছিলেন। রাইফেলে গুলি লোড করা ছিল। মনে হচ্ছে, মেহেদি আত্মহত্যা করেছেন। আবার অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বেরিয়ে যেতেও পারে। সিআইডির অপরাধ শনাক্ত দল ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে।

রাজধানীর রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম ওই কনস্টেবলকে গুলিবিদ্ধ অবস্থায় বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর থুতনি দিয়ে গুলি ঢুকেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

ঢাকার এসপির বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

প্রকাশিত : ০৭:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১