০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ইউরোপে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপের তিন দেশ সফরের উদ্দেশ্যে আগামীকাল শনিবার (২৮ আগস্ট) ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠক হবে। এ বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী বছরের জানুয়ারি মাসে দোহায় এলডিসির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সামনে রেখে জেনেভায় এই রিভিউ বৈঠকটি হবে।

এদিকে আগামী ৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন ফোরামের বৈঠক হবে। এ বৈঠকেও যোগ দেবেন ড. মোমেন।

জেনেভা ও হেগে যাওয়া-আসার সময় লন্ডনে যাত্রা বিরতি করবেন পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনে অবস্থানকালে তিনি ব্রিটিশ ফরেন সেক্রেটারি ডমিনিক রাবের সঙ্গে বৈঠক করবেন। আগামী ৮ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ইউরোপে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৬:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১