১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

শপথ নিলেন সংসদ সদস্য হাবিবুর রহমান

সিলেট-৩ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান শপথ নিয়েছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হাবিবুর রহমানকে শপথবাক্য পাঠ করার।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিককে পরাজিত করে বিজয়ী হোন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

শপথ নিলেন সংসদ সদস্য হাবিবুর রহমান

প্রকাশিত : ০৫:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১