০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেশে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি একটা কথা বলব, আমাদের প্রবাসী যারা তারা কিন্তু বাংলাদেশে এখন বিনিয়োগ করতে পারেন। শুধু আমেরিকাই করবে তা না, আমাদের প্রবাসী আমেরিকানরা যতদূর পারেন, বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।’।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর রাতে নিউ ইয়র্কের ম্যারিয়ট হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের প্রবাসী বাংলাদেশিরা শুধু আমেরিকাতে বিনিয়োগ করবেন তা না, যতদূর সম্ভব বাংলাদেশেও বিনিয়োগ করতে পারেন।

এ সময় বিনিয়োগকে উৎসাহিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রবাসীদের জানান প্রধানমন্ত্রী। সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথাও বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

করোনাভাইরাস মহামারির মধ্যে দেশের মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে সরকারের নেওয়া নানা পদক্ষেপও প্রবাসীদের সামনে তুলে ধরেন তিনি।

দেশের গণমাধ্যমের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পত্রিকা শুধু নেতিবাচক কথা লিখবে, আর ভালো কথা লিখবে না, সেটা তো হয় না। পত্রিকা অপবাদ ছড়াবে শুধু, আর কনস্ট্রাকটিভ কথা বা বেশিরভাগ লোকজনই ভালো, সেই কথা বলবে না, সেটা তো হয় না। কাজেই দায়িত্বশীলতা সবদিক থেকে সবার সমানভাবে থাকা লাগবে।

আওয়ামী লীগ সরকার ‘অনেকগুলো গণমাধ্যমের অনুমতি দিয়ে বলার ও লেখার সুযোগ তৈরি করে দিয়েছে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তবে ‘মিথ্যা অপবাদ’ দিয়ে মানুষকে বিভ্রান্ত যেন না করা না হয়, সেদিকে গণমাধ্যম-কর্মীদের সতর্ক থাকতে হবে।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের শিকার হওয়ার কথাও অনুষ্ঠানে বলেন তিনি। শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরলে তার জীবনের ওপর শঙ্কা থাকলেও তিনি কখনও থেমে থাকেননি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

যুক্তরাষ্ট্র প্রবাসীদের দেশে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত : ০৪:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১