০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

জন্মদিনে রণবীর-আলিয়া বিলাসবহুল হোটেলে

জন্মদিনে আলিয়ার কোলে মাথা রাখা রণবীরের অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৩৯তম জন্মদিন পালন করেছেন বলিউডের চকোলেট বয় রণবীর কাপুর। জন্মদিনের সময়টা বিশেষভাবে কাটাতে আগেই প্রেমিকা আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে যোধপুর পৌঁছেছেন রণবীর। কাজের ব্যস্ততাকে ছুটি দিয়ে এবার জন্মদিনে একাকী সময় কাটালেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

জানা যায়, সুজান জাওয়াই নামের একটি ক্যাম্পে ছিলেন তারা। গ্রানাইট পাথরের পাহাড়ের মাঝে তৈরি এই ক্যাম্পটি। ঘন জঙ্গলের মাঝে এই ক্যাম্পের এক রাতের ভাড়া শুনলে চমকে যাবে যে কেউ। ওই ক্যাম্পের বিলাসবহুল সুইটে ছিলেন রণবীর-আলিয়া। যার ভাড়া প্রতিরাত ৯১ হাজার ভারতীয় রুপি।বাংলাদেশের হিসাবে প্রায় এক লাখ পাঁচ হাজার টাকার মতো।

বুধবার (২৯ সেপ্টেম্বর) যোধপুর থেকে মুম্বাই ফিরে আসেন আলিয়া-রণবীর। যোধপুর বিমানবন্দরে ভক্তদের ক্যামেরায় ফ্রেমবন্দি হন এই তারকা প্রেমিকযুগল।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, মঙ্গলবার যোধপুরের পাহাড়ে সুজন জাওয়াই রিসোর্টের বাইরে বসে সূর্যাস্ত ও লেকের সৌন্দর্য দেখছেন বলিউডের এই জুটি। প্রিয় মানুষের সঙ্গে একেবারে রোমান্টিক ডেটের মধ্য দিয়েই এবারের জন্মদিন পালন করেছেন রণবীর কাপুর। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রণবীর ও আলিয়ার প্রেমের এই ছবি।

অন্যদিকে আলিয়া নিজেও সোশ্যাল মিডিয়ায় রণবীরের সঙ্গে ছবি শেয়ার করেছেন। পাহাড়ের কোলে বসে সূর্যাস্তকে সাক্ষী রেখে যেন নতুন ভোর দেখার শপথ নিচ্ছেন দুজন। রণবীরের কাঁধে মাথা রেখে বসে রয়েছেন আলিয়া। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে আলিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার জীবন’। আলিয়ার এই ক্যাপশনেই যেন অনেক না বলা কথা বলে ফেললেন দুই তারকা।

আলিয়া ও রণবীরের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে দীর্ঘদিন ধরেই। দুজন সেই জল্পনাই যেন এবার প্রমাণ করে দিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জন্মদিনে রণবীর-আলিয়া বিলাসবহুল হোটেলে

প্রকাশিত : ০৪:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১