০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

রাজবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

রাজবাড়ীর সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বানিবহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি এ বছর আসন্ন ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার কর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় আব্দুল কাদের ও তার পরিবারের সদস্যরা জানান, মধ্যরাতে হঠাৎ গুলি ও চিৎকারে তাদের ঘুম ভাঙে। সে সময় আব্দুল লতিফ মিয়াকে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান তারা।

বানিবহ ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাচ্চু বলেন, ‘লতিফরে গুলি করে মেরে ফেলা হয়েছে। সে নির্বাচনের কাছে ব্যস্ত ছিলো। নির্বাচনের কাজ শেষ করে সে বাড়িতে আসছিলো। পরে কারা যেন তাকে গুলি করে হত্যা করেছে।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন বলেন, ‘তাকে কী কারণে হত্যা করা হয়েছে সেটা উৎঘাটনের চেষ্টা করা হচ্ছে। তবে আমরা প্রাথমিকভাবে নির্বাচন ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক দ্বন্দ্ব গুরুত্ব দিয়ে আগাচ্ছি। অন্য কোন কারণ থাকলে সেগুলো উৎঘাটন করা হবে।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রাজবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রকাশিত : ১২:৫২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১