০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত বেড়ে ২০০

নাইজেরিয়ার জামফারা রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২০০ জনে দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে গত দুই বছরের বেশি সময় ধরে সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় লোকজন ও দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এসব তথ্য।

দেশটির ক্ষয়িষ্ণু অর্থনীতির সঙ্গে সাধারণ মানুষ যখন লড়াই করছে তখন ২০২০ সালের শেষ দিকে উত্তর-পশ্চিমাঞ্চলে গণহারে অপহরণসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।

হামলার কবলে পড়া গ্রামের বাসিন্দারা জানান, তিন শতাধিক অস্ত্রধারী লোক আটটি গ্রামে হামলা চালায় এবং নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। এতে হতাহতের ঘটনা ঘটে। যদিও রাজ্য সরকারের তরফ থেকে ৫৮ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

হামলার ঘটনার পর পালিয়ে যাওয়া গ্রামবাসীরা ফিরে গিয়ে দেখেন যে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়েছে। তাদের দাবি অন্তত দুইশো জনের বেশি মারা গেছেন এ ঘটনায়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত বেড়ে ২০০

প্রকাশিত : ০৭:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২