০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

৩০ জুনের মধ্যে নগরীর সকল ঝুলন্ত তার অপসারণ করতে হবে

  •  মাসুদ রানা
  • প্রকাশিত : ১০:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • 68

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, আগামী ৩০ জুনের মধ্যে নগরীর সকল ঝুলন্ত তার অপসারণ করতে হবে, অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।   আজ ২৫ জানুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ তারিখ রোজ- মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে আয়োজিত ওভারহেড ক্যাবল স্থানান্তর এবং বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক খননকৃত রাস্তা মেরামত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।   তিনি বলেন, রাস্তা খননকারী প্রতিষ্ঠানসমূহ কমপ্লায়েন্স না মানার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর কোথাও রাস্তা খনন করা যাবেনা। রাস্তা খননের ফলে সৃষ্ট উঁচু-নিচু কিংবা অসমান অবস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই দায়িত্ব নিয়ে স্বাভাবিক করে দিতে হবে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, ওভারহেড ক্যাবলগুলো পরিকল্পিতভাবে মাটির নিচে স্থানান্তর করতে হবে এবং রাস্তা খননের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে অবশ্যই সমন্বয় জোরদার করতে হবে।       ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মফিজুর রহমান এবং সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কিংবা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

৩০ জুনের মধ্যে নগরীর সকল ঝুলন্ত তার অপসারণ করতে হবে

প্রকাশিত : ১০:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২