০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

শাজাহান খান করোনা আক্রান্ত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে মাদারীপুরের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। সেখানেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি।

সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে শাজাহান খান মাদারীপুর নিজ বাসভবনে অবস্থান করছেন। গত দু’দিন ধরে তার ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। পরে অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা সংক্রমণ শনাক্ত হয়।

ডা. ইকরাম হোসেন আরও বলেন, শাজাহান খানকে ১০ দিন আইসোলেশনে থাকতে বলা হয়েছে। এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শাজাহান খান করোনা আক্রান্ত

প্রকাশিত : ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২