০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজ শেষে এবার দুই ম্যাচের টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এই ম্যাচে অভিষেক হচ্ছে বাংলাদেশের দুই ক্রিকেটার মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলি রাব্বির। একইভাবে আফগানিস্তান একাদশেও আছে দুই অভিষিক্ত খেলোয়াড়। তারা হলেন দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই।

আঙুলের চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচটি থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। ফলে তার অপেক্ষা বাড়লো ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার। শুক্রবার জানা যাবে, দ্বিতীয় ম্যাচে ফিরতে পারবেন কি না তিনি।

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যেখানে জয় মাত্র দুইটিতে, আফগানরা জিতেছে চার ম্যাচ। তবে ২০১৯ সালে ঘরের মাঠে হওয়া সবশেষ ম্যাচে জিতেছিল টাইগাররা। সেই জয়ই হতে পারে আজকের অনুপ্রেরণা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ইতালিকে হারিয়ে বিশ্বকাপে বসনিয়া, টানা তৃতীয়বার বাদ চারবারের চ্যাম্পিয়ন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০২:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২