রাজশাহীতে প্রাণীজাত খাদ্যের মান নিয়ন্ত্রণে কিউসি ল্যাবের গুরত্ব ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ প্রকল্পের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় মহানগরীর একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর সচিব. ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ প্রকল্প এবং প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজ খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণার স্থাপন প্রকল্প শীর্ষক কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক ডঃ নজরুল ইসলাম। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ অধ্যাপক ডা. বাহানুর ওড. মোস্তফা কামাল প্রজেক্ট ডিরেক্টর পিডি কোয়ালিটি কন্ট্রোলার।
দিনব্যাপী কর্মশালায় রাজশাহী বিভাগের পাঁচ শতাধিক খামারী সহ এসোসিয়েশন এর কর্মকর্তা উপস্থিত ছিলেন।
























