গাজীপুর মহানগরের টঙ্গীতে সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার দিনব্যাপী পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মো: খালেদুর রহমান রাসেলের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারকে মরণোত্তর সম্মাননায় আর্থিক প্রদান, স্থানীয় ২৮টি স্কুলের সমন্বয়ে ২৬টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে আলোচনা সভায় ওয়ার্ড আওয়ামীলীগের ১নং যুগ্ম আহবায়ক মো: মোক্তার হোসেন সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের (ভারপ্রাপ্ত) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ—সভাপতি আলহাজ্ব আসাদুর রহমান কিরণ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি মেট্রোপলিটন খ্রিস্টান কো—অপারেটিভ হাউজিং সোসাইটি লি:এর চেয়ারম্যান মি: আগস্টিন পিউরিফিকেশন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজগর আলী, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ টিটু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলমগীর হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান খান সুমনসহ প্রমূখ। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপরে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়াপাঠ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন ক্ষুদে শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে আসাদুর রহমান কিরণ বলেন, আমাদের গাজীপুরবাসীকে সিটি কর্পোরেশন হিসেবে উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিগতদিনে তিনি আমাকে এই সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছিলেন। এবারও তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। বিগতদিনের অসমাপ্ত ড্রেন, রাস্তাঘাটগুলো ও পানি নিয়ে আমি কাজ করে যাচ্ছি। বাকি কাজগুলো অতিদ্রুত সমাপ্ত করে আপনাদের ঘরে ঘরে সেই সেবা পৌঁছে দেওয়া হবে। এ সময় দলীয় নেতা—কর্মীরাসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ৪৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত
-
কালিমুল্লাহ ইকবাল - প্রকাশিত : ০৭:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- 100
ট্যাগ :
জনপ্রিয়
























