ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ নায়েব আলী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২৮ মার্চ) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ ভৈরব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটক নায়েব আলী নরসিংদী জেলার মুরাদনগর গ্রামের বাসিন্দা।
এর আগে রোববার রাতে কড়ইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, কড়ইকান্দি এলাকায় অস্ত্র বেচা-কেনা করছিলেন নায়েব আলীসহ কয়েকজন। খবর পেয়ে র্যাবের একটি আভিযানিক দল কড়ইকান্দি ফেরিঘাট সংলগ্ন ইমরান ট্রেডার্সের সামনের রাস্তায় অভিযান চালিয়ে নায়েব আলীকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি এবং নগদ তিন হাজার টাকা পাওয়া যায়।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করে তাকে বাঞ্ছারামপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
























