০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রাস্তা কেটে দেয়ায় গৃহবন্দি সংখ্যালঘু চার পরিবার,থানায় অভিযোগ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রেকর্ড ভূক্ত রাস্তা কেটে পাট বীজ বুনন। সংখ্যালঘু ৪টি পরিবারকে গৃহবন্দি করার অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাতে ভূমি অফিসের নির্ধারণ করা সীমানার রাস্তা কেটে ৪টি পরিবারকে গৃহবন্দি করা হয়।

জানা গেছে, আদিতমারী উপজেলার নামুড়ী মৌজার বিআরএস জেএল নং ৪৫; বিআরএস ৬১৯ নং দাগের ১নং খাস খতিয়ানভূক্ত রাস্তা দিয়ে দেশ স্বাধীনের পুর্ব পর্যন্ত যাতায়ত করে আসছিল নামুড়ী গ্রামের মৃত হরচন্দ্র বর্মনের ছেলে মহন্ত চন্দ্র বর্মন ও তার উত্তসুরীরা। একই দাগে প্রায় দুই একর জমি খাস খতিয়ান ভূক্ত হয়। সেই খাস জমি ডিসিআর মুলে ভোগ করছেন ওই এলাকার রামদেব গ্রামের মৃত নেছাব আলীর ছেলে প্রভাবশালী আজিজার রহমান গংরা। ক্ষমতা আর লাঠির জোরে ৬০-৬৫ বিঘা জমির মালিক হয়েও সরকারী খাস জমি ডিসিআর মুলে দখলে রেখেছেন।

খাস জমির পাশে পাকিস্তান আমল ধরে যাতায়ত করা সংখ্যালঘু পরিবারের রাস্তাটি ৬২ ও ৯০ সালের মাঠজরিপেও রাস্তা হিসেবে রোকর্ড ভুক্তই আছে। সেই রাস্তাটির কিছু অংশ বিলিন করে চাষাবাদ শুরু করেন প্রভাবশালী আজিজার রহমান। সেই জমির আইল দিয়ে কোন রকম যাতায়ত করতো ৪টি পরিবার।

৬২ ও ৯০ সালের রেকর্ডমুলে রাস্তাটি পুনরুদ্ধার ও সংস্কারের দাবি করে সাম্প্রতি সময় জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন মহন্ত চন্দ্র বর্মন। যার প্রেক্ষিতে ০৫.৪৭.৫২০০.০১৮.০৮.০০২.২১.১৩৪ স্মারকের নির্দেশনা মুলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিলশাদ জাহান সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করে রাস্তা পুনরুদ্ধার করে সীমানা নির্ধারন করে দেন।

রাস্তার সীমানা নির্ধারন হলে শনিবার রাস্তা সংস্কার শুরু করেন সংখ্যালঘু ৪ পরিবার। খবর পেয়ে সন্ধ্যায় দলবল নিয়ে এসে রাস্তা কেটে বড় গর্ত করে এবং পাশের জমির সাথে রাস্তা মিশায়ে দিয়ে পাট বীজ বুনন করেন। বাঁধা দিলে সংখ্যালঘুদের উপর আক্রামন চালায় আজিজার রহমান গংরা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যরা গেলে পালিয়ে যায় আজিজার গংরা।

এ ঘটনায় বিচার চেয়ে শনিবার রাতে আজিজার রহমানসহ ৬ জনের বিরুদ্ধে আদিতমারী থানা লিখিত অভিযোগ দায়ের করেন মহন্ত চন্দ্র বর্মন।

মহন্ত চন্দ্র বর্মনের বৃদ্ধা মা কুসুম বালা (৭০) বলেন, পাকিস্তান আমল থেকে এ রাস্তা দিয়ে চলছি। এখন খাস জমি লিজ নিয়ে আজিজাররা আমাদের রাস্তায় পাটবীজ বুনছে। কিছুদিন আগে আইলা রাস্তায় বাড়ি থেকে বের হতাম। এখন বাড়ি থেকে বের হওয়ার কোন রাস্তা নেই। আমরা সংখ্যালঘু। লাঠির জোর নেই। ওরা আমাদের ৪ পরিবারকে এলাকা ছাড়া করতে হুমকী দিচ্ছে।

স্থানীয় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী বলেন, আজিজার গংরা জামায়াতের রাজনীতির সাথে জড়িত। দীর্ঘদিন ধরে হিন্দুদের প্রতি অত্যাচার করে আসছে। খাস জমি ভুমিহীনদের না দিয়ে প্রভাবশালী জামায়াত নেতা কি ভাবে লিজ পেলো। সেটা খুজে বের করা দরকার। সরকারী সার্ভেয়ার পরিমাপ করে সীমানা নির্ধারন করে দিয়েছে। সেই লাল নিশানও উপড়ে ফেলেছে।

অভিযুক্ত আজিজার রহমান বলেন, আমরা লিজ মুলে জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি। হিন্দুরা আমাদেরকে না বলে ভুমি অফিসের নির্দেশে রাস্তা তৈরী করেছিল। তাই কেটে পাটবীজ বুনছি। আমাদের না জানিয়ে লিজ নেয়া জমিতে সীমানা কেন দিলো ভুমি অফিস?। লিজ নেয়া জমির মাঝে কেনই রাস্তা দিবো?।

এ বিষয়ে আদিতমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

রাস্তা কেটে দেয়ায় গৃহবন্দি সংখ্যালঘু চার পরিবার,থানায় অভিযোগ

প্রকাশিত : ০৪:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২