রমজান উপলক্ষে টাঙ্গাইলে ফ্রান্স ভিত্তিক দাতা সংস্থা ‘লাইফ’ এর সহযোগিতায় বাংলা জার্মান সম্প্রতির (বিজিএস) উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে শহরের দেওলা এলাকার বিজিএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারে পৌরসভার ও সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ২৫০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার সহকারি কমিশনার (ভ‚মি) মো. খায়রুল ইসলাম। বিজিএসের নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং এর প্রোগ্রাম ম্যানেজার জগদীশ চন্দ্র রায়, মাইক্রো ফাইন্যান্স প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জুবায়ের সিদ্দীক, ভোকেশনার ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো. সাজেদুল আলম, মাইক্রো ফাইন্যান্স প্রকল্পের এরিয়া ম্যানেজর আবু হাসান।
প্রত্যেককে ৫০ কেজি চাল, পাঁচ কেজি আলু, তিন লিটার তেল, দুই কেজি খেঁজুর, তিন কেজি পিঁয়াজ, এক কেজি লবন, সাড়ে তিন কেজি মসুর ডাল প্রদান করা হয়।
























