০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ইবিতে তিনদিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভাল

মুজিববর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভাল’ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বাংলা মঞ্চে ‘মুজিববর্ষ বইমেলা ও ক্লাব ফেস্টিভাল’র শুভ উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান।
আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

‘ঐক্যমঞ্চ’র আহবায়ক আখতার হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ সরওয়ার মুর্শেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ, অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো নিয়ে গঠিত সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ)এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ প্রাঙ্গণে মোট ২৩টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ বছর মুজিববর্ষ বইমেলা ও ক্লাব ফেস্টিভাল অনুষ্ঠিত হচ্ছে। মেলায় মোট ২৫ টি স্টল রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

ইবিতে তিনদিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভাল

প্রকাশিত : ০৫:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২