মোহাম্মদ নাসিম ২০১৪ সালে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) থেকে সংসদ সদস্যনির্বাচিত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর পরই তিনি সিরাজগঞ্জেমেডিক্যাল কলেজ হাসপাতাল করার ঘোষণা দেন এবং অল্প সময়ের মধ্যে তা বাস্তবায়নকরেন। সদর উপজেলা শিয়ালকোলে এই মেডিক্যাল কলেজ হাসপাতালের অবকাঠামোনির্মাণকাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। আগামী জুনেই শেষ হবে কাজ, এটিবর্তমানে সিরাজগঞ্জের সর্ববৃহৎ সরকারি স্থাপনা।
জানা যায়, গণপূর্ত বিভাগ থেকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার
মেডিকেল কলেজ হাসপাতালটির ২৫টি ভবনের মধ্যে ২১টি ভবনের কাজ সম্পূর্ণ হয়েছে,
বাকী ৪টি কাজ নির্মাণাধীন রয়েছে। প্রকল্পটির মূল ব্যয় ছিল ৬৩৬ কোটি ৩৭ লাখ টাকা। সেখান থেকে ২৪৭ কোটি ১৫ লাখ টাকা বাড়িয়ে মোট খরচ ধরা হচ্ছে ৮৮৩ কোটি ৫২ লাখ টাকা। মেয়াদ শেষ হলেও সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে ও হাসপাতাল প্রকল্পের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। শিক্ষার্থীদের জন্য একাডেমিক ভবন নির্মাণ হলেও রাস্তাঘাট, পুকুর, কালভার্ট, বাগান, ফায়ার ও পাওয়ার স্টেশনের কাজ চলমান আছে। ২০১৪ সালে শুরু হওয়া, প্রকল্প পাঁচ বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও ধাপে ধাপে সময় বাড়ানো হয়েছে, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান গুলোকে বারবার সতর্ক করেও যথা সময়ে কাজ শেষ করতে পারেনি। ফলে নির্দিষ্ট সময়ে কাজগুলো শেষ হয়নি । তবে আশা করা যাচ্ছে, জুনেই শেষ হবে সকল নির্মাণ কাজ। এদিকে, ০৪ আগস্ট ২০২১ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ আউটডোর চালু হয়।
শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের পরিচালক কৃষ্ণ কুমার পাল
বলেন, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে ও হাসপাতাল প্রকল্পের মেয়াদ জুনেই শেষ, আশা করছি জুনেই সকল কাজ শেষ হবে । শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন,
মেডিকেল কলেজে ও হাসপাতালের অধিকাংশ নির্মাণ কাজ শেষ। দ্রুত হাসপাতালের সকল কার্যক্রম শুরু হবে।
সিরাজগঞ্জে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম হুমায়ন কবীর বলেন,
হাসপাতালের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার জানান, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে ও হাসপাতাল অবকাঠামো গুলো নিমার্ণ কাজ শেষ হলে, যখন পূর্ণ রুপে স্বাস্থ্যসেবাচালু হবে, তখন সিরাজগঞ্জ জেলায় দূরবর্তী এলাকা থেকে মানুষ এসে স্বাস্থ্যসেবানেবে। সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান জানান, সিরাজগঞ্জের যে দিকে তাকাবেন, সেখানেই মোহাম্মদ নাসিমের ছোঁয়া লেগে আছে। ২০১৪ সালে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরই তিনি সিরাজগঞ্জে
মেডিক্যাল কলেজ হাসপাতাল করার ঘোষণা দেন এবং অল্প সময়ের মধ্যে তা বাস্তবায়ন
করেন। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই।
























