ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীনগর- ফতেপুর নরসিংহপুর তিতাস ও মেঘনার মোহনায় একটি বাঁশের সাঁকোই ১৫ হাজার মানুষের এক মাত্র ভরসা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও এলাকার লোকজনকে এ সাঁকো দিয়েই পারাপার হতে হয়। কিন্তুু স¦াধীনতার ৫০ বছর পরও নির্মাণ হয়নি নবীনগর -নরসিংহপুর ফতেপুর ব্রীজটি। ৫০ বছর ধরে জীবিকার তাগিদে নিজস্ব অর্থায়নে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে এই সাঁকোটি তৈরি করে চলাচল করে আসছে গ্রামবাসী। বর্ষাকালে বৃষ্টির মৌসুমে এ সাঁকো দিয়ে চলাচলে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নি¤œ শ্রেণির মানুষের দুর্ভোগের শেষ নেই। একাধিকবার জনপ্রতিনিধিরা আশার বাণী দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি।
ব্রীজটি নির্মানে কয়েক বার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে এ প্রতিনিধিকে জানান স্থানীয় নবনির্বচিত ইউপি চেয়ারম্যান নূরু আজ্জম বলেন , যে সব খালের ওপর বাঁশের সাঁকো রয়েছে সে গুলোর তালিকা তৈরী করে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে পাঠানো হয়েছে বলে জানান। নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামন মনির বলেন- এলাকার লোকজনের কষ্ট লাঘবের জন্য এ ব্রীজটি নির্মাণের জন্য চেষ্টা চলছে। নবীনগরের এম.পি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন- করোনার কারনে এ ব্রিজের কাজ দেরী হয়ে গেছে অচিরেই ব্রীজটি নির্মান করে এলাবাসির স্বপ্ন পূরণ করা হবে।

























