জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে রিয়া মনি(৭) ও সুমাইয়া (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।রিয়া মনি সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের চর বাসুরিয়া গ্রামেরি সেলিম মিয়ার কণ্যা। অপর জন সুমাইয়া একই গ্রামের সাইফুল ইসলাম এর কণ্যা বলে জানা গেছে।
ঘটনাটি উপজেলার পিংনা ইউনিয়নের চর বাসুরিয়া স্কুলের পশ্চিম পার্শ্বে যমুনা নদীতে দুপুর ২টার দিকে ঘটেছে। তারা পিংনা দক্ষিন পাড়া মোহাম্মদ আলী ক্যাডেট মাদ্রাসা শাখার ১ম শ্রেনীর শিক্ষাথী ছিল।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সুত্রে জানা যায়, শিশু রিয়া মনি(৭) ও সুমাইয়া (৯) নামে দুই শিশু সহ ১০/১২ জনে যমুনা নদীতে হাতিয়ে হাতিয়ে মাছ ধরতে যায়। পরে অনান্যরা বাড়ীতে ফিরলেও রিয়া মনি(৭) ও সুমাইয়া (৯) নামে দুই শিশু বাড়ীতে ফেরেনি। এ খবরে স্থানীয় লোকজন নদীর পাড়ে গিয়ে
এলাকাবাসী জাল দিয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।এ বিষয়টি পিংনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কামরুল ইসলাম

























