০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

মোংলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপশাখা’র উদ্বোধন

সর্বাধুনিক সব ব্যাংকিং পরিসেবা নিয়ে বাগেরহাটের মোংলায় আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের খুলনা জোনের ১৮তম উপ শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ মে) সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের খলিফা ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড’র মোংলা শাখার এফএভিপি ও ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা বিভাগের জোনাল কর্মকর্তা মোঃ মজিবর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিঃ মোংলা শাখার এফএভিপি ও ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোংলা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা পৌর আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক মোংলা পোর্ট পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব শেখ আঃ সালাম, বিশিষ্ট শিল্পপতি হারুন- অর-রশিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিঃ খুলনা জোনাল কর্মকর্তা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মজিবর রহমান বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মোংলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপশাখা’র উদ্বোধন

প্রকাশিত : ০৭:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২