প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ত্রিশাল উপজেলা শাখা।
শনিবার বিকালে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ বাংলাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল নয়ন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাকসুদ খান এর নেতৃৃত্বে দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেন্ড চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়নের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাকসুদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য ইব্রাহিম খলিল নয়ন বলেন,বিএনপি ও স্বাধীনতা বিরোধী জামায়াত সন্ত্রাসের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র এখনো বাংলার জনগণ ভুলেনি।আর দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে গেছে, তখন বিএনপি জামায়াতের কুশিলবরা তা মেনে নিতে পারছে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন- হুমকিদাতারা গ্রেফতার না হওয়া পর্যন্ত ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল হক, ইলিয়াস আহমেদ,শফিকুল ইসলাম শরিফ।

























