কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের পদুয়ার পাড় এলাকায় সুখে শান্তিতে বসবাস করতে ছিলেন সহজ সরল আব্দুল মতিন চাৱু মিয়া, গত ২৪ মে খড়ের আটি (মুড়িল) দেওয়াকে কেন্দ্র করে চারু মিয়া আসামি আবুল কালাম আজাদের সাথে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে আবুল কালাম আজাদ চারু মিয়াকে মারাত্মক রক্তাক্ত ও যখম করে,আহত অবস্থায় আব্দুল মতিন মিয়াকে তাৱ পরিবাৱ বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়,তাহাৱ দায়েৱ কৱা মামলায় এসআই আব্দুল আজিজ তাকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করে, জেল হাজত থেকে আসামি ছাড়া পেয়ে বাদীর বাড়িতে এসে বাড়িঘর ভাঙচুর নারীদের উপর অত্যাচার জুলুম এবং বোন,স্ত্রী-কন্যা সন্তানসহ ৫ জনকে আহত করে। আহতদের মধ্যে প্রায় শত বছরের একটি নারী ও আছে। তাৎক্ষণিক খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ এবং সাংবাদিক বৃন্দ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
মিডিয়া কর্মীরা তাদের ভাষ্যমতে সত্যতা খুঁজে পায়, বিশেষ করে ষাটোর্ধ্ব তিনজন মহিলা হাউ মাউ করে তাদের নিরাপত্তা কামনা করে। তারা জানান আবুল কালাম আজাদ আজকে জেল থেকে ফেরত এসে তাদের বাড়িতে হামলা চালায় ও তাদেরকে মারধর করে এবং নারীদের বিবস্ত্র করে। ভুক্তভোগী চারু মিয়া সহ তার পরিবার আত্মীয়-স্বজন নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদন করে এবং থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নেন।
ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, আবুল কালাম আজাদ পিতা মৃত আলী মিয়া, উজ্জ্বল পিতা নোয়াব মিয়া, নবাব মিয়া পিতা মৃত আলী মিয়া, ও তোতা মিয়া পিতা আলী মিয়া এবং কাউসার পিতা তোতা মিয়া, তাহারা সকলেই সংঘবদ্ধভাবে আব্দুল মতিন (চারু মিয়ার) বাড়িঘরে হামলা চালিয়ে বাড়িঘর কুপিয়ে ইজ্জত হানি আসবার পত্র নষ্ট করে টাকা পয়সার স্বর্ণালঙ্কার, টাকা লুট কৱে নিয়ে যায় ।
জেল ফেরত আবুল কালাম আজাদের ভয়ে, আব্দুল মতিন চারু মিয়া এখন ভয় উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনাতিপাত করছে।
এতে করে বুড়িচং থানাৱ ওসির সাথে যোগাযোগ করলে তারা জানান আমরা জানি এবং আমাদের পুলিশ ফোর্স পাঠিয়েছি আমাদের কাছে লিখিত অভিযোগ আসলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
























