শনিবার বিকেলে বুড়িচং এর স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। বুড়িচং উপজেলা যুবলীগ,শ্রমিকলীগ ও স্ট্যান্ড ইজারাদার কর্তৃপক্ষ। এসময় যৌথ ভাবে লিখিত বক্তব্য পাঠ করেন বুড়িচং স্ট্যান্ড এর সরকারিভাবে ইজারা প্রাপ্ত এ কে এম নাসিরুজ্জামান ভূইয়া, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জালাল জগতপুর। বুড়িচং যুবলীগ নেতা মেহেদি হাসান মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন সাজেদুল ইসলাম, জয়নাল,আক্তার হোসেন আকাশ, আনোয়ার সহ আরো অন্যান্যরা। লিখিত বক্তব্যে বলেন ১৪২৯ বাংলা সনের জন্য টেন্ডারের মাধ্যমে সিএনজি স্ট্যান্ড টি নেন। তার সাথে অংশীদার হিসেবে আছেন বুড়িচং উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন, মেহেদি হাসান মুরাদ। গত ০৬/০৬/২০২২ ইং তারিখে ইজারাদারের লোকজন টোল কালেকশন করা অবস্থায় U.S.A আমেরিকান ভিসার তক্বমাদারি ও মাধকদ্রব্য অবৈধ অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ বাছির খান ও তার কর্মী বাহিনীদের নেতৃত্বে টোল আদায়কারীদের উপরে অতর্কিত হামলা চালায়। এতে বুড়িচং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জালাল উদ্দিনের মাথা ফাটা সহ ৫ জনকে পিটিয়ে আহত করে। যার উপর ভিত্তি করে বাছির খান কে প্রধান আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়।
বাদীপক্ষ আরো বলেন সিসিটিভির ফুটেজ দেখে ও সঠিক তদন্ত করে তাদেরকে আসামিদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
























