০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ইএফডি চালান নিলে জনগণ প্রদত্ত ভ্যাটে সরকারের রাজস্ব সুরক্ষিত হয় 

ইএফডি চালান নিলে জনগণ প্রদত্ত ভ্যাটে সরকারের রাজস্ব সুরক্ষিত হয় এবং ভ্যাট আদায়ে কর্মকর্তাদের মনোযোগী হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান।
 পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম।
ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে সৈকত সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত রাজস্ব আহরণ বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। সভার শুরুতে গত মাসের ইএফডি লটারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের এপ্রিল মাসে অনুষ্ঠিত ইএফডি লটারিতে ৪র্থ পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা জিতেছেন চন্দনাইশের মো. সামিমুর রহমান চৌধুরী, চান্দগাঁওয়ের মোহাম্মদ ফজলুল হক ও ফেনীর মো. হাবীব উল্যাহ।
চেক হস্তান্তরকালে ড. মইনুল খান বলেন,  চট্টগ্রামে পুরস্কার বিজয়ীদের সংখ্যা বেশি।
তিনি বলেন, ‘চট্টগ্রামে পুরস্কার বিজয়ীদের সংখ্যা বেশি। প্রায় প্রতি মাসে পুরস্কার প্রদানের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। চট্টগ্রাম ভ্যাট ক্রেতাদের সচেতন করতে পেরেছে।
সাপ্তাহিক ছুটিতে (শুক্র ও শনিবার) ক্রেতাসাধারণকে ইএফডি চালান গ্রহণ করতে উৎসাহিত করছে। চালান নিলে জনগণ প্রদত্ত ভ্যাটে সরকারের রাজস্ব সুরক্ষিত হয়। ক্রেতা-বিক্রেতাদের আরো বেশি সম্পৃক্ত করতে পারলে ভ্যাট আহরণের পাশাপাশি সবার মধ্যে অনন্য সংযোগ স্থাপন করা যাবে।
ভোক্তা বা ক্রেতা কর্তৃক প্রদত্ত মূসক/ভ্যাট যাতে সরকারি কোষাগারে জমা নিশ্চিত হয়, সে লক্ষ্যে বিভিন্ন দোকানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপন করা হয়েছে। প্রতিটি কেনা-কাটার পর ইএফডি মেশিন থেকে চালান গ্রহণ করলে ক্রেতা কর্তৃক পরিশোধিত ভ্যাট/মূসক সরকারি কোষাগারে জমা নিশ্চিত হবে। বন্দর নগরী চট্টগ্রামে ইতিপূর্বে স্থাপিত ৫২০টি  মেশিনের পাশাপাশি আরও ৫০০টি মেশিন স্থাপনের কাজ চলছে। এ মেশিন জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে অনলাইনে সংযুক্ত রয়েছে। এর ফলে ক্রেতাদের প্রদত্ত ভ্যাট সরকারি কোষাগারে জমা প্রদান নিশ্চিত হচ্ছে।
ভ্যাটদাতাদের উৎসাহিত করতে প্রতি মাসের ৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড একটি বিশেষ লটারির আয়োজন করেছে। এ লটারিতে ১০১টি পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

ইএফডি চালান নিলে জনগণ প্রদত্ত ভ্যাটে সরকারের রাজস্ব সুরক্ষিত হয় 

প্রকাশিত : ০৫:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২