১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

নামের পূর্বে ডাক্তার লেখার সুযোগ চান হোমেক শিক্ষক সমিতি

নামের পূর্বে ডাক্তার লেখার সুযোগ চান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (হোমেক) শিক্ষক সমিতির নেতারা। গতকাল সোমবার মাদরীপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার (ডা.) লেখা ও উচ্চ শিক্ষার সুযোগসহ বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক প্রণীত ও মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদ কর্তৃক পাশকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা আইন ২০২১ অবিলম্বে মহান জাতীয় সংসদে পাশ করা প্রসঙ্গে গতকাল মাদারীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেন তারা। এতে অংশ নেন প্রায় অর্ধশতাধীক চিকিৎসক।

হোমিওপ্যাথিক চিকিৎসকগণ জনপ্রিয়তা ও গ্রহণ যোগ্যতার সাথে প্রায় ২০০ (দুইশত) বছরের অধিক কাল হতে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। স্বাধীন বাংলাদেশে হোমিপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের কার্যকারিতা ও গ্রহনযোগ্যতা উপলব্ধি করে ১৯৭২ সালে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড গঠন করেন এবং তৎকালিন হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে অবকাঠামো উন্নয়নে সাধ্যমত আর্থিক সহযোগীতা প্রধান করেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারী হাসপাতালে হোমিওপ্যাথিক ডাক্তারদের মেডিকেল অফিসার পদে নিয়োগ দিয়েছেন।

হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স’ ১৯৮৩ পাশ হওয়ার পর থেকে ডি.এইচ.এম.এস ডিগ্রীধারি কোর্স এবং বি.এইচ.এম.এস ডিগ্রীধারি কোর্স সম্পন্ন করে, বৈধ কর্তৃপক্ষের নিকট থেকে চিকিৎসক রেজিস্ট্রেশন সনদ গ্রহণ পূর্বক দেশের আনাচে কানাচে অত্যন্ত বিশ^স্ততার সাথে নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এমনকি বৈশি^ক দূর্যোগ কোভিড-১৯ এর মহামারীতেও হোমিওপ্যাথি চিকিৎসকবৃন্দ অত্যন্ত সাহসিকতার সাথে চিকিৎসা সেবা চালু রেখেছিলেন। বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে বি.এইচ.এম.এসডিগ্রীধারি নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা প্রায় ২,৫০০ জন এবং ডি.এইচ.এম.এস ডিগ্রীধারি নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা প্রায় ৪০,০০০ জন। রেজিস্ট্রেশন সনদ প্রাপ্ত হোমিওপ্যাথি ডাক্তারগণ সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় তথা ইউনিয়ন পর্যায়ে সর্ব সাধারণের চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। মাঠ পর্যায়ের জরিপে দেখা গেছে দেশের মোট জনসংখ্যার প্রায় ৩০ভাগ মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে থাকেন। যার কারনে
মাননীয় প্রধানমন্ত্রী হোমিওপ্যাথি ডাক্তারদের সরকারী হাসপাতালে মেডিকেল অফিসার পদে চাকুরীসহ হোমিপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশে বর্তমানে ৬৫টি সরকারী স্বীকৃতপ্রাপ্ত বেসরকারী ডি.এইচ.এম.এস ডিগ্রীধারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ১টি সরকারী মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। যেখানে বর্তমানে সংশ্লিষ্ট পদের বিপরীতে ২০০৯ সালের স্কেলের ৫০% হারে পরিশোধ করা হচ্ছে।

স্মারকলিপিতে তারা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী হোমিও বিদ্বেষী একটি কুচক্রি মহল এহেন উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে, বিভিন্ন অপপ্রচার সহ নামের পূর্বে ডাক্তার (ডা.) লেখা যাবেনা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ইতিমধ্যে অন্যান্য অধ্যাদেশের সাথে হোমিওপ্যাথি প্রাকটিশনার্স অদ্যাদেশ’১৯৮৩ রহিত করা হয়। বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড হোমিওপ্যাথি চিকিৎসা আইন’ ২০২১ প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রেরণ করেন। যা মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন’ ২০২১ পাশ করা হয়। তাই শিক্ষক সমিতির নেতারা অনতিবিলম্বে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন’ ২০২১ মহান জাতীয় সংসদে পাশ করার অনুরোধ জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

নামের পূর্বে ডাক্তার লেখার সুযোগ চান হোমেক শিক্ষক সমিতি

প্রকাশিত : ০৬:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২