আসন্ন ১৯ শে জুন অনুষ্ঠিতব্য ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় গাজীপুর টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে বুধবার বিকেলে কলেজ ক্যাম্পাসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সফিউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সহকারি প্রধান শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য অধ্যক্ষ মোঃ ওমর ফারুক,সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম,সহকারী অধ্যাপক আব্দুল মোতালেব, শিফট ইন চার্জ সহকারী শেখ জহির, সিনিয়র শিক্ষক জি এম ফারুক, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, শিক্ষক আব্দুল মালেক,প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বক্তারা বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখন থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একজন পরীক্ষার্থী হিসেবে পরীক্ষাকেন্দ্রে সময় সচেতন হতে হবে, নিয়ম-শৃঙ্খলায় মনোযোগী হয়ে পরীক্ষাকেন্দ্রে যিনি দায়িত্বশীল থাকবেন তার প্রতি আনুগত্য থাকতে হবে,আচার-আচরণে কাউকে ব্যতীত করা যাবে না। মনে রাখবে তোমরা প্রতিষ্ঠান ও তোমার পরিবারের প্রতিনিধিত্ব করছে । মাওলানা মনজুর মোরশেদ সকলের সুস্বাস্থ্য, সফলতা কামনায় দোয়া মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন। সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ এর পক্ষ থেকে এবার ৭৩৫ জন শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণ করছে।
১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ
-
কালিমুল্লাহ ইকবালঃ - প্রকাশিত : ০৬:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- 100
ট্যাগ :
জনপ্রিয়
























