১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

কথা শিল্পী সেলিনা হোসেন এর জন্মদিন উদযাপন

 বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ এর উদ্যোগে সাহিত্য মনীষী সেলিনা হোসেনের ৭৫তম জন্মদিন উপলক্ষে সংবর্ধনা প্রদান, সাহিত্য মনীষী অভিধায় অভিহিত ও কামরুল ইসলাম সম্পাদিত ‘সাহিত্য মনীষী’ সেলিনা হোসেন উৎসর্গ অঞ্জলি প্রকাশনা উৎসব মঙ্গলবার ১৪জুন বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম, খালিদ এম.পি। মঞ্চ সারথি আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান টি সঞ্চালনা করেন অধ্যাপক ড.রূপা চক্রবর্তী।

সংবধনায় কথা শিল্পী সেলিনা হোসেন, কবি ও গীতিকার আজিজুর রহমান আজিজ, সাংস্কৃতিক বিষয়ক সচিব জনাব মোঃ আবুল মনসুর, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ড. রেজওয়ানা চৌধুরী বন্যা, বাংলা একাডেমির মহা পরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দুছ, বঙ্গীয়’র সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট কবি- প্রাবন্ধিক কামরুল ইসলাম, বঙ্গীয়’র সভাপতি পর্ষদের সদস্য কবি শেখ রবিউল হক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব কবি আসাদুল্লাহ, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং, বঙ্গীয়’র ত্রিপুরা শাখার সম্পাদক শ্রীমতী মনীষা পাল চৌধুরী সহ প্রমুখ। দেশের বিশিষ্ট শিল্পীদের আয়োজনে সংগীত ও নৃত্য পরিবেশিত হয় সংবর্ধনা অনুষ্ঠানে। স্বীয় জন্মবার্ষিকীতে আবেগ আপ্লুত কন্ঠে সেলিনা হোসেন বলেন, আমি অত্যন্ত আনন্দিত। আমি আপনাদেরই সেলিনা হোসেন। জয়বাংলা র জয়ধ্বনি অন্তরে ধারণ করে চলছি।ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন এর মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশের জন্ম। দেশভাগের নিদারুণ আর্তনাদ অনুভব করেছি। মহান মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের ভয়াবহ নৃশংস হত্যাযজ্ঞ, বীভৎস অত্যাচার আর নারীদের উপর সীমাহীন হিংস্রতাতে হতবাক হয়েছি। এসবের বিরুদ্ধে জাগ্রত সমাজ অনুভব করেছি। আরো বলেন, আমি অনুভব করি রবীন্দ্রনাথ, নজরুল আর জাতির পিতা বঙ্গবন্ধু কে। জাতির গৌরবের জয়ধ্বনিতে দেশের মানুষ অহিংস হোক।আমার লেখার ভুবন এই মৃত্তিকার জনমানুষের জনজীবন। ভালোবেসে ছুটে গিয়েছি প্রান্তিক প্রান্তরে। ইতিহাসের সাথে মিলিয়ে জীবন চালচিত্রের শৈল্পিক রূপায়ণ উপন্যাস, ছোট গল্পসহ তুলে ধরার প্রয়াস পেয়েছি। আমি ঘটা করে কোনদিনই জন্মদিন পালন করিনি। পাঁচ বছর আগে বঙ্গীয়’র মাধ্যমে জন্মদিনে মিলনযজ্ঞে মিলিত হয়েছিলাম পাঁচ বছর পরে আবার মিলিত হলাম এই বঙ্গীয় মঞ্চে। মুক্ত চিন্তার সমাজ সৃষ্টি করে আসুন সোনার বাংলাদেশ সৃষ্টি করি। প্রধান অতিথি বলেন, বাংলা সাহিত্যের প্রতিভাধর কথা শিল্পী সেলিনা হোসেনের জন্মবার্ষিকী সত্যিই আনন্দের। দেশ পেরিয়ে পুরো বিশ্বে সাহিত্য – সংস্কৃতি অঙ্গনে তিনি দেশের সম্পদ। মুক্তিযুদ্ধ উত্তর তিনি যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তা অসামান্য। আপোষহীন অসাম্প্রদায়িকতার প্রমাণ মিলে তাঁর সাহিত্য কর্মে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত হয়ে বাংলা একাডেমির সভাপতির দায়িত্বে আছেন তিনি। প্রাবন্ধিক – কবি কামরুল ইসলাম এর উৎসর্গ অঞ্জলি তে সেলিনা হোসেন কে নিবেদিত কবিতা, দেশ ও দশের বহু লেখকের মূল্যায়ন, পঞ্চাশ অধিক আলোকচিত্র স্থান পেয়েছে। সারা দেশের বিভিন্ন সংগঠনের ফুলেল সশ্রদ্ধ ভালোবাসার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ট্যাগ :
জনপ্রিয়

কথা শিল্পী সেলিনা হোসেন এর জন্মদিন উদযাপন

প্রকাশিত : ০৪:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২