দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এস,এস,সি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন সকাল সাড়ে ১০টায় দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল(বাংলা স্কুল) হলরুমে এস,এস,সি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম। এস,এস,সি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মানপত্র পাঠ করে নবম শ্রেণীর শিক্ষার্থী মোঃ ইমন ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখে দশম শ্রেণীর শিক্ষার্থী নাবিলা আসিমা রিমি। এস,এস,সি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা উপলক্ষ্যে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহ আলম। বিদায়ী এস,এস,সি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রিয়াজ উদ্দীন, আকতারুল ইসলাম, মোছাঃ আজরিন নাহার (ম্যানেজিং কমিটি), মোছাঃ হোসনা বানু ও সূবর্ণা দাস। সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ওবায়দুল্লাহ, মোছাঃ আশরাফুন নাহার, মোঃ সাহাদাৎ হোসেন (ম্যানেজিং কমিটি), মোঃ রবিউল ইসলাম, মোঃ রশিদুল ইসলাম ও শুক্লা অধিকারীসহ ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম এস,এস,সি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাপরীক্ষার নিয়ম শৃঙ্খলা মেনে এলোমেলো চুল কেটে মার্জিতভাবে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় প্রবেশপত্র রেজিঃ কার্ড সহ অন্যান্য পরীক্ষার উপকরণ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রথম দিন ১ ঘন্টা পূর্বে উপস্থিত হয়ে সুন্দরভাবে পরীক্ষা দিবে। অন্যান্য শিক্ষকরা এস,এস,সি শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনা মূলক মুল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহ আলম। সকল শিক্ষার্থীদের নিয়ে দোয়া পরিচালনা করেন মৌলানা শিক্ষক ওবায়দুল্লাহ। প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম অন্যান্য শিক্ষক সহ এস,এস,সি বিদায়ী শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় মাঠে গিয়ে ফটোসেসনে অংশ নেয়।























