০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা  নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে বলা হয়েছে।  ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি গ্রহণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম যথাসম্ভব বর্জন করতে জনগণকে সচেতন করতে সরকার কাজ করছে। জনগণ স্বাস্থ্যবিধি না মানলে, মাস্ক না পরলে  সরকার করোনা নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করবে।

বুধবার (২৯ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বাড়ছে। এ সময় বেশি করে করোনা পরীক্ষা দরকার।

করোনার টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন এমন সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া প্রায় শেষ হয়েছে। আশা করা হচ্ছে, দু–এক দিনের মধ্যে ৭০ শতাংশ মানুষ পূর্ণ ডোজের আওতায় আসবে। শিশুদের জন্য উপযোগী টিকাও আমাদের হাতে এসেছে। শিগগিরই ৫-১২ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২