০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জুলাই মাসে হচ্ছে না এসএসসি পরীক্ষা

বাংলাদেশের সব জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে না।

রোববার (৩ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষাবোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, বন্যা পরিস্থিতির উন্নতি হলে এসএসসি পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে।

তিনি বলেন, ‘জুলাই মাসে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ, আমরা আজকে সবাইকে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছি যে, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষা নেওয়ার উপযোগী করতে সময় লাগবে। তাই, জুলাই মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আগস্ট মাসে পরীক্ষা শুরু হবে।’

আগস্টের কত তারিখে পরীক্ষা শুরু হতে পারে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ঈদের পর বিষয়টি নিয়ে আলোচনায় বসব। এর পর পরীক্ষার নতুন তারিখ জানাতে পারব।’

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জুলাই মাসে হচ্ছে না এসএসসি পরীক্ষা

প্রকাশিত : ০৫:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২