০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বিএনপি-জামায়াতের রাজনৈতিক মৃত্যুঘণ্টা নিশ্চিত করতে চাই : সাদ্দাম

বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বিএনপি-জামায়াতের রাজনৈতিক মৃত্যুঘণ্টা নিশ্চিত করতে চাই। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ ১৯৫৪ সালে মুসলিম লীগের কবর রচনা করেছিল। ২০২৪ সালের নির্বাচনে অশুভ ও অন্ধকারের প্রতিনিধিত্বকারী বিএনপি-জামায়াতের রাজনৈতিক মৃত্যুঘণ্টা আমরা বাংলাদেশের ছাত্রসমাজ নিশ্চিত করতে চাই। আমরা মনে করি, এই খুনিদের গ্যাং ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি জামায়াতকে পলিটিক্যাল ডেথ সার্টিফিকেট নিশ্চিত না করা পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চিন্ত নয়।

ছাত্রলীগ সভাপতি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আমরা শপথ গ্রহণ করতে চাই যে, যারা জাতির পিতার হত্যাকারী, দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করেছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করেছে, বাংলাদেশে দুর্নীতিকে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়েছে এবং দুর্নীতিবাজদের পুনর্বাসন করতে চায় আমরা বাংলার মাটি থেকে এই অপশক্তির বিনাশ নিশ্চিত করেই ছাড়ব।

তিনি বলেন, সময়ের প্রয়োজনে ৭৫ বছর পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন সেই ছাত্রলীগ নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দেওয়ার ব্রতকে ধারণ করে পথ চলছে। এ দেশের ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশ’-এর নেতৃত্ব দেবে ছাত্রলীগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পী ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

বিএনপি-জামায়াতের রাজনৈতিক মৃত্যুঘণ্টা নিশ্চিত করতে চাই : সাদ্দাম

প্রকাশিত : ০৪:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩