০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বিপিএলে বরিশালের ‘চূড়ান্ত’ অধিনায়ক সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমে একের পর এক নাটক হয়েই যাচ্ছে। এই আসরের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল শুরুর দিকে তাদের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছিল। তবে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ।

যদিও তখন বলা হয়েছিল অধিনায়ক নয়, মিরাজ এসেছেন বরিশালের প্রতিনিধি হয়ে। কিন্তু পরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে টস করতেও আসেন মিরাজ। তখনই সমর্থকদের মনে খটকা লাগে।

এরপর বরিশালের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচ বাই ম্যাচ অধিনায়কত্বে বদল আনবে তারা। তবে এক ম্যাচ পরই ওই অবস্থান থেকে সরে এসেছে তারা। এবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, টুর্নামেন্টের বাকি সময় দলকে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

এদিকে ফরচুন বরিশালের শুরুটা ভালো হয়নি। মিরাজের নেতৃত্বে সিলেটের বিপক্ষে খেলতে নেমে ৬ উইকেটে হেরে যায় তারা। যদিও সেই ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান সাকিব। ৭ চার ও ৪ ছক্কায় ৩২ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

বিপিএলে বরিশালের ‘চূড়ান্ত’ অধিনায়ক সাকিব

প্রকাশিত : ০৩:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩