০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দেশে শীতে ৯৬ জনের মৃত্যু

শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৭৩০ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৬৭ হাজার ৫৫১ জন। একই সময়ে এ রোগে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৬০ জন। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৬৭ হাজার ৮০৫ জন। একই সময়ে এ রোগে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

দেশে শীতে ৯৬ জনের মৃত্যু

প্রকাশিত : ০৭:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩