শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন কমিশন।
নির্বাচনে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট অ্যাডভোকেট মো. আবু সাঈদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম।
অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মু. কামরুল হাসান শাহআলম, সহ-সভাপতি রাকিবুল হক রোমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির, সহ-সাধারণ সম্পাদক নুরুল হক হাওলাদার, অর্থ সম্পাদক আবুল কাশেম সরদার, অডিট জসিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ হোসেন সেজান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), লাইব্রেরি সম্পাদক মঈনুল হোসেন অদুদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সদস্য আতাউর রহমান সোহেল, ড. আমিনুল ইসলাম, আবুল কাশেম ফজলুল হক, আলমগীর হোসেন হাওলাদার, মো. শহিদুল ইসলাম সজিব।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সহকারী প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান ঢালী, সহকারী নির্বাচন কমিশনার জালাল আহমেদ সবুজ, মো. বজলুর রহমান, দেলোয়ার হোসেন রাজু।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























