১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

১০ দফা বাস্তবায়নে নতুন কর্মসূচি দিল বিএনপি

সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং পূর্বঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

নতুন কর্মসূচির মধ্যে রয়েছে- ১ এপ্রিল শনিবার সারা দেশের সব মহানগর ও জেলায় দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি। একই দাবিতে ৮ এপ্রিল শনিবার সারা দেশের সব মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।

এ ছাড়া ৯ এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগে, ১০ এপ্রিল রাজশাহী ও সিলেট বিভাগে, ১১ এপ্রিল খুলনা ও কুমিল্লা বিভাগে, ১২ এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগে, ১৩ এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র বিলি এবং মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

এদিকে ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারা দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়সভা এবং দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তাসহ বিভিন্ন গণসংযোগমূলক কর্মসূচিতে বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মী অংশ নেবেন বলেও জানান বিএনপি মহাসচিব।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হবে আজ

১০ দফা বাস্তবায়নে নতুন কর্মসূচি দিল বিএনপি

প্রকাশিত : ০৮:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩