০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জাপার ইফতার মাহফিলে অংশ নিচ্ছে বিএনপি

জাতীয় পার্টির ইফতার মাহফিলে অংশ নিচ্ছে বিএনপি। আজ রাজধানীর রেডিসন হোটেলে কূটনীতিক ও রাজনীতিবিদদের সম্মানে জাতীয় পার্টি ইফতার মাহফিলের আয়োজন করেছে। এতে বিএনপির পক্ষ থেকে পাঁচজন সিনিয়র নেতা অংশ নিবেন। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আজকে জার্তীয় পার্টির ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেবেন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাপার ইফতার মাহফিলে অংশ নিচ্ছে বিএনপি

প্রকাশিত : ০৬:০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩