১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

তৃতীয়বারের মতো পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৮:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • 80

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে তৃতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেহেনা আকতারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগামী এক বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়, আগের নিয়োগের ধারাবাহিকতায় অনুরূপ শর্তে তাকে এক বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পান। ২০২১ সালে তাকে দুই বছরের জন্য আবারও নিয়োগ দেওয়া হয়।

এবার তাকে এক বছরের জন্য ফের নিয়োগ দেওয়া হলো। ২০২০ সালে একুশে পদক পান জাফর ওয়াজেদ। ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক জাফর ওয়াজেদ বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন। দাউদকান্দিতে জন্ম নেওয়া জাফর ওয়াজেদ সর্বশেষ দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ (পিআইবি) মহাপরিচালক হিসেবে তৃতীয়বারের মতো নিয়োগ পাওয়ায় দাউদকান্দি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

তৃতীয়বারের মতো পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ

প্রকাশিত : ০৮:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩