ময়মনসিংহের ভালুকায় তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে নবীন হাফেজদের সংবর্ধনা ও কওমি মাদরাসা থেকে আল আযহারসহ মধ্য প্রাচ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে তাকওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও ওয়ালিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইমাম উলামা মোমেনশাহী এর সভাপতি আল্লামা আব্দুল হক।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শরীফ মুহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, শাইখ সানাউল্লাহ আজহারী, অধ্যাপক সাইফুর রহমান খান, তাকওয়া ফাউন্ডেশনের ভালুকা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দীনসহ নেতৃবৃন্দ।
ভালুকা উপজেলার বিভিন্ন গ্রামের ১২০ জন কোরআনের হাফেজদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।




















