আগামী ৩০ এপ্রিল বোর্ডের রুটিন অনুযায়ী সারা দেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া উপলক্ষে কালকিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের এসএসসি শিক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয় অনুষ্ঠানে স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি থানা ওসি মোঃ শামীম হোসেন।
ওসি শামীম হোসেন ছাত্রীর উদ্দেশ্যে বলেন` তোমারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলে তোমাদের আমি পুরস্কৃত করবো।
বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আশরাফুজ্জামান,একাডেমির প্রধান শিক্ষক বি.এম.হেমায়েত হোসেন,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:সুরেশ চন্দ্র গাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন । সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন` বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদায়ী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত থাকতে এবং বাল্য বিবাহ রোধ করতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান।
১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
কালকিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠান
-
বি.এম.হানিফ - প্রকাশিত : ১০:৪২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- 65
ট্যাগ :
জনপ্রিয়




















