লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আব্দুর রাজ্জাক(৪০) চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর মারা যান।
বৃহস্পতিবার( ২৭ এপ্রিল) দুপুর দেড় টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুর রাজ্জাক মারা যান।
এর আগে রোববার(২৩ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন বিকেলে উপজেলার বানীনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক বানীনগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
গত রোরবার(২৩ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন উপজেলার বানীনগর এলাকার বাসিন্দারা সকালের সময়কে জানান , আব্দুর রাজ্জাকের টিনের ঘরের উপর একটি বাঁশ পরে। সেই বাঁশটি আব্দুর রাজ্জাক কাটার সময় তার চাচতো ভাই মন্জু মিয়া গং মারূফ, সাকিব, নয়ন,তৈয়ব আলী, নুরূজ্জামান, আসাদ,আজীজুল, শামসুন্নাহার , নুরনাহার,হামিদার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হয় আব্দুর রাজ্জাক। গুরুতর অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন ৫ দিন থাকার পর বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ তাহু বলেন, কাকিনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দুই পক্ষের মারামারিতে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ২৮ এপ্রিল লাশ দাফন করা হয়।




















