০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মাদকদ্রব্যের অভিযানে রাঙামাটিতে বিপুল পরিমাণ গাজাসহ আটক ২

গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে শহরের কাঁঠালতলীস্থ সওদাগর কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ১০ কেজি গাঁজার চালানসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- মো: খালেক (২৪) ও মো: মোশাররফ হোসেন (২৮)।

রবিবার অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আব্দুল হালিম রাজ’র তথ্য, নেতৃত্বে, এবং পরিকল্পনায় রাঙামাটি শহরের বিভিন্ন স্পটে মাদক পাচার চক্রের এই সদস্যদের ৬ ঘণ্টা ছদ্মবেশে নজরদারীতে রেখে আলমত চোরাচালানকালে আটক করা হয়। এসময় তাদের থেকে ৫ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকের সত্যতা নিশ্চিত করে সহকারী পরিচালক মো: আব্দুল হালিম রাজ বলেন, সকল প্রকার মাদক দ্রব্য পাচার, বিপণন ও সেবন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এক কথায় মাদকমুক্ত সমাজ গড়তে আমরা সদা তৎপর।

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

মাদকদ্রব্যের অভিযানে রাঙামাটিতে বিপুল পরিমাণ গাজাসহ আটক ২

প্রকাশিত : ০৮:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩