কুমিল্লা বুড়িচং উপজেলার আশি ও নব্বই দশকের ছাত্রলীগ নেতৃবৃন্দের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা আলেখাচর মায়ামি ২ রেস্টুরেন্টের হলরুমে।মিলনমেলা আয়োজন করেন রাজাপুর,বাকশীমূল,বুড়িচং সদর,ষোলনল ও পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।ছাত্রলীগের সাবেক ছাত্রনেতাদের মিলনমেলায় সভাপতিত্ব করেন উক্ত মিলনমেলার আহ্বায়ক কুমিল্লা দঃজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল শামীম,ভারেল্লা দঃ ইউনিয়নের চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, ৮০ ও ৯০ দশকের ছাত্রলীগের মিলনমেলায় প্রত্যেক ইউনিয়নের সাবেক ছাত্রনেতাদের মধ্যে কয়েকজন স্মৃতিচারণ করেন।এসময় বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ইকবাল,বাকশীমূল ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা ক্রমান্নয়ে হাজী মোঃ জহিরুল ইসলাম,মোঃ কামাল হোসেন,মিজানুর রহমান আখন্দ,দেবব্রত ভৌমিক স্বপন,পীরযাত্রাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মিজানুর রহমান,বুড়িচং সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল,ভারেল্লা উত্তর ইউনিয়ের সাবেক ছাত্রলীগ নেতা মাসুদুজ্জামান মাসুম,ষোলনল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আবু ইউসুফ, জসীম উদ্দিন,মনির মেম্বার।
বুড়িচং উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান মিঠু ও পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ হাসানের যৌথ সন্ঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন আ.লীগের আইন সম্পাদক জাহাঙ্গীর আলম,সদর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহাঙ্গীর আলম,মোকাম ইউপি সচিব লিয়াকত,নিমসার কলেজের প্রভাষক মনিরুজ্জামান আলআমিন, বুড়িচং উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম ঠিকাদার,মোকাম ইউপি মেম্বার শাহআলম,সাবেক সংগ্রামী ছাত্রলীগ নেতা মাসুদ খান,শাহীন ইসলাম,বাকশীমূল ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লিটন রেজা,খসরুল আলম খসরু,প্রভাষক মাহাবুব আলম,ঠিকাদার হাসানুজ্জামান,খলিলুর রহমান,উপজেলা ছাত্রলীগ নেতা ইন্জি সোহেল,মোঃ হাবীবুর রহমান হাসান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।মিলনমেলা অনুষ্ঠানে আগত সংগঠনের সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী করে বলেন আমরা জননেতা সাজ্জাদ হোসেনকে আগামী সংসদ নির্বাচনে কুমিল্লা ৫ থেকে নৌকা প্রার্থী হিসেবে চাই।এতে প্রয়াত নেতা সাবেক আইনমন্ত্রী,ঢাকা বারের সাবেক সভাপতি মরহুম এড. আবদুল মতিন খসরুর মূলধারার রাজনীতিকে তরান্বিত করে দলকে সুসংগঠিত করে নৌকা শতভাগ সাফল্য বয়ে আনবে।




















