১০:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ইমরান খানকে পাকিস্তান ছাড়ার পরামর্শ

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনে তার সাথে বৈঠক করেছেন। বৈঠককালে ইমরান খানকে মাহমুদ কুরেশি দেশত্যাগের পরামর্শ দেন।

পাকিস্তানের সংবাদ মাধ্যম দা কারেন্ট পাকিস্তানের তথ্য অনুসারে, গতকাল বুধবার ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবনে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সাথে দেখা করেছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি।

এই বৈঠকে উভয় নেতার মধ্যে বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে কুরেশি ইমরান খানকে সাময়িকভাবে দেশ ছেড়ে চলে যেতে বলেন। দেশ ছেড়ে যেতে না চাইলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে চুপ থাকার পরামর্শও দেন তিনি।

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কোরেশি ইমরান খানকে আরও জানান, এখন তাদের খারাপ সময় যাচ্ছে। আর এই সময়ে আবেগ দিয়ে কোনো কিছু না করে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

বিজনেস বাংলাদেশ/ dh

ট্যাগ :

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

ইমরান খানকে পাকিস্তান ছাড়ার পরামর্শ

প্রকাশিত : ০৫:৪৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩