০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মালয়েশিয়াতে আগুনে দুই বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ার একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির তামান ইন্ডাস্ট্রি সোলেমানে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতরা হলেন লিটন (৩৪) ও মুরাদ (৩৮)। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ভোয়া সোয়া ৪টার দিকে আগুনের খবর পান তারা। খবর পেয়ে তাদের ৩৬ জন কর্মী ঘটনাস্থলে ছুটে যান।

ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।

রাজালি ওয়ান ইসমাইল আরও জানান, নিহত দুই বাংলাদেশি ওই ছাপাখানাতে কাজ করতেন। কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/ dh

ট্যাগ :
জনপ্রিয়

মালয়েশিয়াতে আগুনে দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত : ০৭:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩