০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে ৪৬ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া পৌর এলাকায় মোবাইল কোর্টের অভিযানে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
২০ই জুন মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী।
এসময় রাস্তায় দোকানের মালামাল রাখার অপরাধে খুরশেদ আলমকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর আওতায় ১ হাজার টাকা,এবং বৈধ ভেরিফিকেশন ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের অপরাধে সাতকানিয়া ফুলকলি শোরুমের মোঃ রায়হানকে ওজন ও পরিমাপক মানদন্ড আইন ২০১৮ এর আওতায় ২০ হাজার টাকা এবং বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বেকারি পণ্য উৎপাদন ও বিপণন করায় নিউ আল মদিনা বেকারির সালাউদ্দিন পারভেজকে বিএসটিআই আইন ২০১৮ এর আওতায় ২৫ হাজার টাকা সহ সর্বমোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই, চট্টগ্রামের পরিদর্শকবৃন্দ, সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী।

বিজনেস বাংলাদেশ/ dh

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে ৪৬ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৫:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩