জামালপুরের বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে ।
বুধবার ২১জুন সকালে ঢাকা বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়াপাড় বাজারে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয় ।
হত্যাকান্ডের সাথে জড়িত সব আসামীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধনে জেলা উপজেলার কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন- ডিবিসি নিউজ এর মাদারীপুর জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস,বাংলাভিশন টিভি ও সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ হোসেন খান, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেমায়েত হোসেন খান,প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি বি.এম. হানিফ,খবর বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি শামীম হোসাইন,আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি লিখন মুন্সি, গণকন্ঠ পত্রিকার দুর্জয় আব্বাস, স্থানীয় মাদারীপুর সংবাদ পত্রিকার প্রতিনিধি তরিকুল ইসলাম রিপন,মতপ্রকাশ পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি লুৎফর রহমান, গনতদন্ত পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি ফরহাদ হোসেন আমাদের নতুন সময় পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি শরীফ শাওন, শীর্ষ অপরাধ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম আলী,গনতদন্ত পত্রিকার জেলা প্রতিনিধি বেলায়েত হোসেনসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবি জানান।




















