আনোয়ারা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন সোহেল আহমেদ। তিনি বৃহস্পতিবার রাতে আনোয়ারা থানার দায়িত্ব নিয়েছেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত এক আদেশে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে আনোয়ারা থানায় তিনি বদলি হন।
সাবেক ওসি মির্জা মোহাম্মদ হাছান আনোয়ারা থানা থেকে বদলি হয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত হয়েছেন। নবাগত ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেন। নবাগত ওসি সোহেল কুয়াকাটা, মহিপুর ও সিলেট মৌলভীবাজারে ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দীর্ঘদিন শান্তি রক্ষা মিশনে কাজ করেছেন। এছাড়া দেশ-বিদেশ হতে বহু প্রশিক্ষণ প্রাপ্ত তিনি। ওসি সোহেল আহমেদ বলেন, আনোয়ারায় মাদক নির্মূলে জিরো টলারেন্স। এলাকায় মাদক ও অনৈতিক কর্মকান্ড চলবে না। পুলিশের পেশাদারিত্ব বজায় রেখে কাজ করা হবে। আইনের মাধ্যমে জনগণকে সর্ব্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে।





















