কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোদি দোকানীর দেখতে যান কুমিল্লা দঃজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন চেয়ারম্যান।তাকে দেখে বাজারের সকল ব্যবসায়ী ও আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকরা ছুটে আসে।ওনাকে দেখে আবেগে আপ্লূত হয়ে পরে বাজারে ক্ষতিগ্রস্ত অসহায় ব্যসায়ীরা।তিনি বাজারে পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন করে বলেন,আমি ১৫টি দোকান মালিককে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৭ লাখ ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিকদের পবিত্র ঈদুল আযাহার পর ব্যাংক খোলার দিন ওনার সাথে অথবা কংশনগর বাজার ব্যবসায়ী,উপজেলা ছাত্রলীগের পরিশ্রমী নেতা মোঃ মাসুদুজ্জামান মাসুমের সাথে যোগাযোগ করতে বলেন।এছাড়াও তিনি বলেন আমি এ বাজারের বিভিন্ন উন্নয়নের সাথে সরাসরি জড়িত ছিলাম,আমি এ বাজারের পরিবেশগত মান উন্নয়নের লক্ষ্যে সরকারের ডিজিটাল নীতিমালা অনুসরণ করে বড় ভবন তৈরী করে ব্যবসায়ী সৃষ্টিতে উদ্বোধ্য করবো।এসময় উপস্থিত ছিলেন ভারেল্লা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল হাসেম,আলী আক্কাস,আবুল কাসেম,সুলতান আহমেদ,ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল আলিম,ফটিক ময়নামতি,অহিদুর রহমান অকি মেম্বার, ভারেল্লা উ ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান,উপজেলা যুবলীগ নেতা শফিক,সুমন পীরযাত্রাপুর,ছাত্রলীগ নেতা আসিফ,রুবেল,তোফায়েল সহ বাজার ব্যবসায়ী,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা অনুদানের ঘোষণা
-
মোঃ শামীম হোসেন, বুড়িচং - প্রকাশিত : ০৮:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- 81
ট্যাগ :
জনপ্রিয়




















