মো. সাদিকউর রহমান শাহ্ (স্কলার), নীলফামারীঃ ২০২২-২৩ অর্থবছরে খরিপ মৌসুমে রোপা আমন(উফশী জাত) প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর ট্রেতে বীজ বপনের শুভ উদ্বোধন রবিবার দুপুর ১২টায় করা হয়েছে। অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম।
সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সূবর্ণখুলী গ্রামে ট্রেতে বীজ বপনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষি প্রকৌশলী উজ্জল কুমার কর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সংগলশী ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা সোহরাব জাকারিয়া প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদ জানান, সদর উপজেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ২৮হাজার দুইশত হেক্টর জমিতে। এর মধ্যে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে ৪ হাজার পাচঁশত ট্রেতে ধান বীজ বপন করা হচ্ছে। চারার বয়স ২০দিন হলে ধানের চারা রোপন যন্ত্রের সাহায্যে রোপন করা হবে।





















