১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সদরঘাট : ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামক লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার, ৩০ জুন দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর দেয় ফায়ার সার্ভিস।

এরআগে, সকাল ১১টার দিকে লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ১১টায় সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী ময়ূর-৭ নামের লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।
১৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এছাড়া, আগুনে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

সদরঘাট : ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১২:৫৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩